• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীর সাহারবাটি সড়কে দুর্ধর্ষ ডাকাতি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
গাংনীর সাহারবাটি সড়কে দুর্ধর্ষ ডাকাতি
গাংনীর সাহারবাটি সড়কে দুর্ধর্ষ ডাকাতি

মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠের সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্র ডাকাত দলটি দুই ব্যবসায়ির গতিরোধ করে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার টাকা লুট করে। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ি মারাত্মক জখম হয়। ওই ব্যবসায়ির নাম সাদ্দাম হোসেন(৩৬)। সে গাংনীর বাগান পাড়ার সিদ্দিক মিয়ার ছেলে। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটে।
ব্যবসায়ি সাদ্দাম হোসেন জানান, তিনি ও অপর ব্যবসায়ি লাভলু একটি সবুজ রঙের হোন্ডা হর্ণেট (১৫০সিসি) মোটর সাইকেল যোগে ব্যবসায়িক কাজের জন্য বের হন। তারা গাড়াডোব-সাহারবাটি সড়কে মাঠের কালভার্টের কাছে পৌঁছুলে ওৎ পেতে থাকা ৬/৭ জনের ডাকাতদলটি তাদের গতিরোধ করে। ডাকাতরা তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন এবং মোটরসাইকেল লুট করে। পরে দুজনকে চোখ বেঁধে মাঠের মধ্যে ফেলে রাখতে গেলে ধস্তা ধস্তি হয়। এসময় ডাকাতরা সাদ্দাম হোসেনকে কুপিয়ে জখম করে ফেলে রেখে সটকে পড়ে।
পরে পথচারীরা সাদ্দাম ও লাভলুকে উদ্ধার করে গাংনী হাসপাতালে প্রেরণ করে। সাদ্দাদের পেট ও পিঠে মারাত্মক জখম হয়। তবে তিনি আশংকামুক্ত বলে জানা গেছে।
ডাকাতির ঘটনায় গাংনী থানা পুলিশের একাধিক দল ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category