• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাংনীর সাহারবাটি গ্রামের সাবেক মেম্বার রুহুল কুদ্দুসের দাফন সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
গাংনীর সাহারবাটি গ্রামের সাবেক মেম্বার রুহুল কুদ্দুসের দাফন সম্পন্ন
গাংনীর সাহারবাটি গ্রামের সাবেক মেম্বার রুহুল কুদ্দুসের দাফন সম্পন্ন

গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের সাবেক ইউপি সদস্য রুহুল কুদ্দুসের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর দুইটার সময় সাহারবাটির সামাজিক কবরস্থানে তার জানাযা অনুষ্ঠিত হয়। এলাকার বিভিন্ন শ্রেনীপেশার হাজারও মানুষ অংশ গ্রহন করেন। রুহুল কুদ্দুস সাহারবাটি গ্রামের মৃত আইয়ুব আলীর মেজ ছেলে।

জানাযা নামাজের আগে মরহুমের স্মৃতিচারণ মুলক আলোচনা করেন সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ গনি বিশ্বাস, ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারনে কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন রুহুল কুদ্দুস। শুক্রবার বিকালে বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রজিউন) মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যাসহ দেশের বিভিন্ন এলাকায় অনেক গুনাগ্রহী রেখে গেছেন। রুহুল কুদ্দুস সাহারবাটি ইউপি সদস্য হিসেবে দির্ঘদিন মানব সেবার সুযোগ পেয়েছিলেন। সামাজিক বিভিন্ন কাজে তার অবদান রয়েছে। তার এই মৃত্যুতে পরিবারসহ গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মরহুমের রুহের মাগফেরাত কমনা করেছেন তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category