• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর সাহারবাটি ও মটমুড়ায় বিএনপির পদযাত্রা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীর সাহারবাটি ও মটমুড়ায় বিএনপির পদযাত্রা
গাংনীর সাহারবাটি ও মটমুড়ায় বিএনপির পদযাত্রা

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনসহ ১০ দফা দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলায় পদযাত্রা করেছে বিএনপি। আজ শনিবার বিকেলে সাহারবাটি ও মটমুড়া ইউনিয়নে এ পদযাত্রা করা হয়।
বিকেলে মটমুড়া ইউনিয়নের বাওট বাজারে আয়োজিত পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। একই সময়ে হিজলবাড়ীয়া থেকে শুরু করে সাহারবাটি গ্রামের ক্লাব বাজার পর্যন্ত পদযাত্রার নেতৃত্বে ছিলেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। পদযাত্রা শেষে সাহারবাটি ক্লাব বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আসাদুজ্জামান বাবলু ছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দাল হক, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন, গাংনী পৌর যুবদলের সদস্য সচিব ইনামুল হক, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, সাহারবাটি ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম ও ছাত্রদল নেতা তরিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম।
পদযাত্রাগুলোতে বক্তারা বর্তমান সরকারকে অবৈধ সরকার আখ্যা দিয়ে দ্রুত পদত্যাগ করে জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি জানিয়ে বলেন, নিতপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজারে একটি পণ্যের সকালে এক দাম তো বিকেলে আরেক দাম। বাজার নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। আওয়ামী লীগের নেতা আর আমলারা মিলে পকেটে ভরছে কোটি কোটি টাকা। নানা অব্যবস্থাপনার কারণেই আজ দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। অথচ তারা নিজের পকেট ভরতে ব্যস্ত হয়ে পড়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছ ভোটের মাধ্যমে তাই নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category