• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীর বিটিডি’র প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
গাংনীর বিটিডি’র প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন
গাংনীর বিটিডি’র প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

মেহেরপুর গাংনীর বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্ণীতি ও স্বজন প্রীতির অভিযোগ সেই সাথে অসদুপায় অবলম্বন করে অবৈধভাবে শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত অভিযোগ তদন্ত করেছেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার। দূর্ণীতি দমন কমিশনের আদেশপ্রাপ্ত হয়ে তিনি সোমবার সকালে তদন্তে আসেন। তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে কোন কিছু জানানো হয়নি। আগামী ১১ মে’র মধ্যেই এ প্রতিবেদন জমা দানের নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান আব্বাছ আলী।

তদন্তকারী কর্মকর্তা জানান, দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি চিঠিতে বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্তের জন্য বলা হয়েছে। সে আলোকে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই বাছাই করে একটি প্রতিবেদন প্রেরণ করা হবে। তবে কোন অনিয়ম পরিলক্ষিত হয়েছে কিনা তিনি তা জানাতে অপারগতা প্রকাশ করেন।

প্রসঙ্গতঃ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে ও মোটা অংকের টাকা লেন দেনের মাধ্যমে তিনজন শিক্ষক কর্মচারী নিয়োগ দেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। এ নিয়ে বেশ কয়েকবার সংবাদ সম্মেলন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন তারা। এরই প্রেক্ষিতে তদন্ত শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category