• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীর বামন্দী ইসলামী এজেন্ট ব্যাংকে গ্রীল কেটে ও ভল্ট ভেঙ্গে চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
গাংনীর বামন্দী ইসলামী এজেন্ট ব্যাংকে গ্রীল কেটে ও ভল্ট ভেঙ্গে চুরি
গাংনীর বামন্দী ইসলামী এজেন্ট ব্যাংকে গ্রীল কেটে ও ভল্ট ভেঙ্গে চুরি

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা কার্যালয়ের গ্রীল কেটে ও ভল্ট ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোন এক সময় চোরেরা ভল্টে থাকা ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে গেছে। গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ব্যাংকের অফিস সহকারি শাহাদত হোসেন জানান, প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে সকলেই ব্যাংকের কাজ শেষে বাড়িতে চলে যান। আজ মঙ্গলবার সকালে এসে দরজা খুলে ব্যাংকের জানলার গ্রীল কাটা দেখতে পাই। পরে ভিতরে গিয়ে ভল্ট ভেঙে টাকা ও সিসিটিভি ক্যামেরার হার্ড ডিক্সটাও খুলে নিয়ে যাবার ঘটনা দেখতে পেয়ে ব্যাংক ম্যানেজারকে জানান। সেই সাথে খবর দেওয়া হয় পুলিশে।

বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার হামিদুর রহমান কাজল জানান, সকাল ৯ টায় অফিস সহকারি ব্যাংকের চুরির ঘটনাটি ফোন করে অবহিত করে। ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রাখা ছিলো। তিনি আরো জানান, ব্যাংকের নিজস্ব কোন নাইট গার্ড নেই তবে বাজারে নাইট গার্ড রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, চোরেরা ব্যাংকটির পেছনের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে গেছে। ঘটনার পর পুলিশ, ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে মাঠে নেমেছে। ইতোমধ্যে চুরির ঘটনায় স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category