• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীর পৃথক চারটি মাঠে আগ্নীকান্ডে পুড়েছে শতাধিক বিঘা জমির ফসল ও হারভেস্টর মেশিন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
গাংনীর পৃথক চারটি মাঠে আগ্নীকান্ডে পুড়েছে শতাধিক বিঘা জমির ফসল ও হারভেস্টর মেশিন
গাংনীর পৃথক চারটি মাঠে আগ্নীকান্ডে পুড়েছে শতাধিক বিঘা জমির ফসল ও হারভেস্টর মেশিন

মেহেরপুরের গাংনীতে পৃথক চারটি মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই প্রায় ১০০ বিঘা জমির গম, ৩০ লাখ টাকা মূল্যেও কম্বাইন্ড হারভেস্টও মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহষ্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ, শিমুলতলা ও গোপালনগর গ্রামের মধ্যবর্তী মাঠে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়াও একই সময়ে উপজেলার সাহারবাটি, হিন্দ মাঠের ফসল পুড়েছে।

স্থানীয় সূত্রে জানা ঘেছে, কৃষক ওসমান আলী তার ৫ কাঠা জমির খড় পোড়াতে জমিতে আগুন দেয়। আগুন দেওয়ার পরেই বাতাসে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই পাশের জমির ফসলে আগুন লেগে ছড়িয়ে পড়লে সব জমিতেই আগুন ধরে যায়। তীব্র বাতাসের কারণে আগুন মুহূর্তের মধ্যে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। চারপাশের মাঠে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয় কৃষকরা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আর কয়েক দিনের মধ্যেই গম ঘরে তোলার কথা ছিল। এই ফসল বিক্রির টাকায় তিনি পরবর্তী মৌসুমের চাষের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু হঠাৎ আগুনে সব শেষ হয়ে যাওয়ায় তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। জ্বালানি তেলের সংকটের কারণে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটতে দেরি হচ্ছিল। দু-এক দিনের বিলম্বই শেষ পর্যন্ত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আগুনে তার পুরো জমির ফসল পুড়ে গেছে।

অপরদিকে একই সময়ে উপজেলার সাহারবাটি, হিন্দ মাঠের ফসল পুড়েছে। কাজীপুরের নওদাপাড়া মাঠে গমের খড় পোড়ানোর সময় আগুন উড়ে গিয়ে গম কাটা-মাড়াই কাজে ব্যবহৃত একটি কম্বাইন্ড হারভেস্টর মেশিন পুড়ে ভষ্মিভুত হয়

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান জানান, ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরেজমিন পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ করা হবে। তিনি কৃষকদের খোলা মাঠে আগুন ব্যবহার করে খড় বা ফসল পোড়ানো থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category