• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীর দুটি স্থানে অগ্নীকান্ডে নগদ টাকাসহ মালামাল ভষ্মিভুত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৮ মে, ২০২৩
গাংনীর দুটি স্থানে অগ্নীকান্ডে নগদ টাকাসহ মালামাল ভষ্মিভুত
গাংনীর দুটি স্থানে অগ্নীকান্ডে নগদ টাকাসহ মালামাল ভষ্মিভুত

মেহেরপুরের গাংনীর পীরতলা ও হেমায়েতপুরে অগ্নীকান্ডে তিনটি বাড়ির মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে। আগুন নেভাতে গিয়ে অগ্নীদগ্ধ হয়েছেন একজন। এতে নগদ টাকাসহ অন্ততঃ ৫ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগিরা। সোমবার (৮মে) পৃথক পৃথক স্থানে চুলার আগুন থেকে এ অগ্নীকান্ডের সুত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

গাংনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসাহক আলী জানান, সকালে সিমান্ত এলাকা পীরতলা গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে প্রতিবেশি ইকরামুল হকের বাড়িতে। স্থানীয়রা আগুন নেভানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৩ লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়।
অপরদিকে বিকেলে হেমায়েতপুরের হাসানের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। চুলার আগুন থেকে সৃষ্ট এ আগুনে নগদ ৬০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল পুড়ে ভষ্মিভুত হয়। এতে অন্ততঃ দুলাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category