• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাংনীর জনপ্রিয় ব্যবসায়ী কামিল হোসেন আর নেই

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

গাংনী বাজারের জনপ্রিয় মুখ, জনপ্রিয় ব্যবসায়ী কামিল হোসেন (৬০) আর নেই। হৃদরোগের আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টায় রাজশাহীর একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে তিনি শারীরিক অসুস্থতাবোধ করলে প্রথমে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল এবং পরবর্তীতে নেওয়া হয় রাজশাহী মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া বিরাজ করছে পরিবারসহ বাজারের ব্যবসীদের মাঝে।
কামিল হোসেন গাংনী ঈদগাহ পাড়ার বাসিন্দা। মরদেহ রাতেই নিজ বাড়িতে আনা হয়। শুক্রবার সকাল সাড়ে দশটায় গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে দাফন করা হবে।
কামিল হোসেন গাংনী সবজি বাজারের আল আমিন মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা। তার হাত ধরেই বহু মানুষ কর্মসংস্থান খুঁজে পেয়েছেন। বিশেষ স্বাদের জিলাপি তৈরী করে তিনি গাংনীর সকল শ্রেনীপেশার মানুষের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তাছাড়া সদালাপি ও মিষ্টভাষী কামিল হোসেনের অজস্র গুণের কারণে সব সমাজের মানুষের কাছেই ছিলেন সুপরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category