• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে ভায়ের জমি দখলের অপচেষ্টার অভিযোগ বোনের বিরুদ্ধে

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
জমি দখলের অপচেষ্টা
গাংনীর কাজীপুরে বোনের বিরুদ্ধে ভায়ের জমি দখলের অপচেষ্টা

এবার মেহেরপুরের গাংনীর কাজীপুরে বোনের বিরুদ্ধে ভায়ের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

জানা গেছে, কাজীপুরের মৃত ওলি মোহাম্মদের তিন ছেলে ও তিন মেয়ে। এদের মধ্যে তিন বোন তিন ভায়ের কাছে তাদের পৈত্রিক সম্পত্তির দাবীদার। ওলি আহম্মেদের ছোট ছেলে আনারুল তার বড় বোনের জমির অংশ হিসেবে বাৎসরিক লীজের টাকা প্রদান করেন। অথচ তার ছোট বোন মনোয়ারা জোরপূর্বক আনারুলের জমি দখল নিতে মরিয়া হয়ে উঠে।

কাজীপুর মৌজার ১৪২২ ও ১৪২৩ দাগে ১০ শতাংশ জমির মধ্যে আনারুলের পৈত্রিক সম্পত্তি ছাড়ার তার ফুপুর কাছ থেকে ক্রয় মুলে সাড়ে ৭ শতাংশের মালিক। অথচ বোন মনোয়ারা ও তার স্বামী জালালুদ্দীন ওই জমি জবর দখর করতে মরিয়া হয়ে উঠে। বিষয়টি জানতে পেরে আনারুল মেহেরপুর আদালতে ১৪৫ ধারা চেয়ে একটি আবেদন করেন। বর্তমানে আবেদনটি আদালতে প্রক্রিয়াধীন।

এদিকে আদালতে আবেদনের বিষয়টি জানতে পেয়ে মনোয়ারা ও তার স্বামী রোববার সকালে ওই জমিতে একটি সাইনবোর্ড টাঙিয়ে এবং টিনের ঘর তৈরী করার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে আনারুল ও তার ছেলে ঘর নির্মাণে বাধা দেন ও সাইন বোর্ড ভেঙ্গে ফেলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।

সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং শান্তিপূর্ণ মিমাংসার জন্য উপদেশ দেন।

আনরুল জানান, তিনি তার বড় বোনের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেন এবং ওই জমির লীজের টাকা প্রদান করেন নিয়মিত। অথচ ছোট বোন অন্য ভায়ের কাছে জমি না নিয়ে তার ক্রয়কৃত ও পৈত্রিক সম্পত্তির দিকে হাত বাড়িয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category