• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীর কাজীপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
গাংনীর কাজীপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
গাংনীর কাজীপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীর কাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।

কাজীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান। কাজিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আমীর মোঃ রবিউল ইসলাম, জেলা জামায়াতের শুরা সদস্য আব্দুল মজিদ ও নাজমুল হুদা, গাংনী উপজেলা জামায়াতের নায়েবে আমীর মফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম। প্রধান অতিথী সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী দিনে ইসলামী রাষ্ট্র কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম হুসাইন, রুহুল হুদা মাস্টার, মজনুল হক কাজিপুর ইউনিয়ন তারাবিয়াত সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category