• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
গুপ্ত ও সুপ্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের পরাজিত করতে ভূমিকা রেখেছে: অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর জেলায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক এসএম রফিকুল আলম বকুল সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার- অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুরে রুফটপ সোলার স্থাপনে অংশীজনদের মতবিনিময় গাংনীতে প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন মেহেরপুর পুলিশ সুপার বদলি ও পদায়ন গাংনীতে শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেফতার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা সাতক্ষীরা জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের সাথে ভাইরাল হওয়া স্ত্রীর মরদেহ উদ্ধার

গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিবর্তন ডেস্ক:
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ আটক সাকিব আল হাসান
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ আটক সাকিব আল হাসান

মেহেরপুরের গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ সাকিব আল হাসান (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১২। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাকিব আল হাসান গাংনী উপজেলার অলিনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১২ গাংনীস্থ ক্যাম্প সূত্রে জানায়, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল বাজার এলাকায় ইয়াবা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সাকিব আল হাসানকে আটক করে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মেহেরপুর সিপিসি-৩, এসআরবি-১২ গাংনীস্থ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের পুর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category