• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪
গাংনীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গাংনীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে ৬ কেজি গাঁজাসহ মিনারুল ইসলাম( ৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার রামকৃঞ্চপুর ধলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মিনারুল ইসলাম ধলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি সাইফুল আলমের নেতৃত্বে ডিবির একটি দল রামকৃঞ্চপুর ধলা গ্রামে অবস্থান নেন। এসময় মিনারুল ইসলাম সিমান্ত এলাকা থেকে পাকা সড়ক হয়ে গাংনী পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পুলিশ তাকে আটক করে শরীর তল্লাসি করলে ৬কেজি গাজা পাওয়া যায়। তাকে আটক করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা পুলিশ ৬ কেজি গাজাসহ মিনারুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করে থানা হস্তান্তর করছে। তার নামে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category