• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ১৮ কোটি টাকার দুটি প্রকল্পের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে ১৮ কোটি টাকার দুটি প্রকল্পের উদ্বোধন
গাংনীতে ১৮ কোটি টাকার দুটি প্রকল্পের উদ্বোধন

মেহেরপুরের গাংনীর পৌর সুপার মার্কেটসহ সাড়ে ১৮ কোটি টাকা চুক্তি মুল্যের দুটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এ এস এম নাজমুল হক সাগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প দুটির উদ্বোধন করেন।

গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে পৌর সুপার মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। নগর উন্নয়ন পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এ কাজের ব্যায় ধরা হয়েছে ১৬ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকা। কাজটির বাস্তবায়নে রয়েছে আইইউজিআইপি, এলজিইডি ও গাংনী পৌরসভা।

অপরদিকে হাড়াভাঙ্গা-রামনগর হাটের রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ। বিশেষ অতিথী ছিলেন মেহেরপুর জেলা নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ। আমফান প্রকল্পাধিন সড়ক সংস্কারে প্রায় সাড়ে ৪ কিলো মিটার রাস্তার জন্য ব্যায় ধরা হয়েছে দুই কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকা।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা কর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category