• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ১৪ কেজি গাঁজাসহ চোরাকারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে ১৪ কেজি গাঁজাসহ চোরাকারবারী আটক
গাংনীতে ১৪ কেজি গাঁজাসহ চোরাকারবারী আটক

মেহেরপুরের কাথুলী সীমান্ত থেকে ১৪ কেজি গাঁজাসহ আজিবর রহমান (৬৭) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত মধ্য রাতে এ অভিযান  চালানো হয়।

গাংনী থানা সুত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তের কাথুলী এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ১৩৪ এস ২ এলাকায় গেল মধ্য রাতে গাঁজা নিয়ে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করছিল কয়েকজন চোরাচালানি। বিজিবি ধলা ক্যাম্পের একটি দল তাদেরকে আটকের চেষ্টা করলে কয়েকজন পালিয়ে যায়। এসময় আজিবর রহমানকে ১৪ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে আজিবর রহমানের নামে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করে বিজিবি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিজিবির মামলায় আজিবরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category