• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে সার বিক্রয়ের অপরাধে কীটনাশক বিক্রেতাকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
গাংনীতে সার বিক্রয়ের অপরাধে কীটনাশক বিক্রেতাকে জরিমানা
গাংনীতে সার বিক্রয়ের অপরাধে কীটনাশক বিক্রেতাকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে মেসার্স আলীম ট্রের্ডাসের স্বত্বাধিকারী মাহাবুব হাসানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। বৃহষ্পতিবার (৯ অক্টোবর) সকালে বাঁশবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।

অভিযান সূত্রে জানায়, অবৈধভাবে সার বিক্রয় হচ্ছে মর্মে একটি নির্ভরযোগ্য সুত্র থেকে খবর পায়। অভিযান পরিচালনাকালে বিক্রেতা সার বিক্রয় করতে পারবে এমন লাইসেন্স দেখাতে পারেনি। তাই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স না নিয়ে সার বিক্রয়ের অপরাধে সার ব্যবস্থাপনা সংশোধন আইন ২০১৮ এর ৪ ধারায় মেসার্স আলীম ট্রের্ডাসকে ১৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত সার নিলামে বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন ও গাংনী থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category