• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে হিরক মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকের মামলায় সাজাপ্রাপ্ত এই হিরক পলাতক ছিল বলে জানায় র‌্যাব।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি অভিযান দল গাংনী কেন্দ্রীয় ঈদগাহের সামনে থেকে তাকে আটক করতে সক্ষম হয়।

আটক হিরক মিয়া গাংনী পশুহাসপাতাল পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাব সুত্রে জানা গেছে, মেহেরপুর সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় হিরককে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার দণ্ড দেন আদালত। তবে আত্মগোপনে ছিল দণ্ডিত আসামি হিরক।

আদালতের গ্রেফতারি পরোয়ানা আদেশ পাওয়ার পর হিকরকে আটকে মাঠে নামে র‌্যাব। সফল এই অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান।

আটক হিরককে সদর থানার মাধ্যমে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category