• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ফেন্সিডিলসহ দু’জন আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ফেন্সিডিলসহ দু'জন আটক
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ফেন্সিডিলসহ দু'জন আটক

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবকের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হৃদয়পুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহান (২০) ও একই এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে সাগর হোসেন (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে যাওয়ার পথে সোহান ও সাগর দুর্ঘটনার শিকার হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় তাদের বহন করা ব্যাগ থেকে ৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে এলাকাবাসী আহত দু’জনকে পুলিশের কাছে সোপর্দ করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুই যুবকের কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category