• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে যুব উদ্যোক্তাদের সমাবেশ ও কারু পণ্য মেলা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
গাংনীতে যুব উদ্যোক্তাদের সমাবেশ ও কারু পণ্য মেলা অনুষ্ঠিত
গাংনীতে যুব উদ্যোক্তাদের সমাবেশ ও কারু পণ্য মেলা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে যুব সমাবেশ, কারু পণ্য মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় দিকে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

পরে গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত কারু পণ্য মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, কৃষি অফিসার এমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। প্রধান অতিথী পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং প্রদর্শিত পণ্যের স্টল ঘুরে ঘুরে দেখেন। এবারের মেলায় বিভিন্ন যুব উদ্যোক্তা, মহিলা সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি স্টল ঠাঁই পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category