গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যালিটি গাংনী বাসস্ট্যান্ডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পথসভায় শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সভাপতি মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশির আহমেদ, শ্রমিক কল্যাণ সম্পাদক মফিজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে গাংনী উপজেলায় দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ, যা শ্রমজীবী মানুষের অধিকার ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।