• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে মোটরসাইকেল দূর্ঘটনায় তিনজন আহত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
গাংনীতে মোটরসাইকেল দূর্ঘটনায় তিনজন আহত
গাংনীতে মোটরসাইকেল দূর্ঘটনায় তিনজন আহত

চলন্ত মোটরসাইকেলের পিছনে অপর মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে গাংনীর তেরাইল নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

আহরা হচ্ছেন- গাংনী পল্লী সহায়ক ব্যাংকের মাঠ সহকারী তেতুঁলবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে আমজাদ হোসেন(৩৮), কাজিপুরের বুড়িপোতা পাড়ার আলী হোসেনের ছেলে তারিক (৪০) ও হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (৪৬)। এদের মধ্যে আহত তারিক ও সোহাগের অবস্থা গুরুতর।

আহত সুত্রে জানা গেছে, আমজাদ হোসেন তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে বামন্দী যাচ্ছিলেন। তেরাইল নামক স্থানে পৌছুলে সোহাগ ও তারিকের মোটর সাইকেলটি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিন জনই রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত হওয়ায় সোহাগ ও তারিককে কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে তারিক ও সোহাগের অবস্থা গুরুতর। তাদের চোখ ও মাথায় বেশি আঘাত লেগেছে। অচেতন অবস্থায় তারিক ও সোহাগকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category