• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক-ব্যাংকার আহত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক-ব্যাংকার আহত
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক-ব্যাংকার আহত

মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন (৫০) ও সোনালী ব্যাংক জোরপুকুরিয়া শাখার অফিসার রাসেল আহমেদ (৪০) আহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের চেংগাড়া মাঠের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ‌আশঙ্কাজনক অবস্থায় রিয়াজ উদ্দীন আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা: বিডি দাস। রিয়াজ উদ্দিন আহমেদ মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১ নং এলাকা পরিচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিন আহমেদ গ্রামের বাড়ি থেকে গাংনীর উদ্দেশ্যে আসছিলেন। রাসেল আহমেদ জোড়পুকুরিয়া বাজারে কর্মস্থলে যাচ্ছিলেন। চ্যাংগাড়া মাঠের মধ্যে পৌঁছলে দুজনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই দুজনেই রাস্তার উপরে ছিটকে পড়ে আহত হন। ‌ তাদের মোটরসাইকেল দুটি ভেঙ্গে চুরে যায়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাসেল আহমেদকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হলেও রিয়াজউদ্দিন আহম্মেদকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসকরা। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category