• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

গাংনীতে মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
গাংনীতে মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার
গাংনীতে মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে স্থানীয় কয়েকজন কৃষক কবরস্থানের পাশে বাচ্চাগুলোকে খেলতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন যুবক সেখানে গিয়ে তিনটি বাচ্চা উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, বাচ্চাগুলো সম্ভবত কাছাকাছি কোনো ঝোপঝাড় বা গর্ত থেকে বেরিয়ে এসে কবরস্থানের পাশে অবস্থান করছিল। উদ্ধারের পর বাচ্চাগুলোকে ওই এলাকাতেই নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া সেগুলোকে স্থানান্তর বা ছেড়ে না দিয়ে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা উচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category