• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে মূক ও বধির সংঘের আত্মপ্রকাশ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
গাংনীতে মূক ও বধির সংঘের আত্মপ্রকাশ
গাংনীতে মূক ও বধির সংঘের আত্মপ্রকাশ

মেহেরপুরের গাংনীতে শ্রবণ, বাক প্রতিবন্ধী ও বধিরদের কল্যাণে মূক ও বধির সংঘের আত্মপ্রকাশ ও অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে গাংনী উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম (সোনা)। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক, গাংনী বাজার মার্কেট মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা শ্রবণ, বাক প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সালাউদ্দীন শাওনকে সভাপতি ও ফজলে রাব্বি শিমুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট গাংনী উপজেলা মূক ও বধির সংঘের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফাহিমা খাতুন নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আলম, কোষাধ্যক্ষ রবিউল হক, ক্রীড়া সম্পাদক হাসানুল রানা রাসেল, সদস্য সোহায়েব রহমান, জাহারুল ইসলাম, ইয়াছির আরাফাত ও রিমন ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category