• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে মামলা তুলে না নেওয়ায় বড় ভাইকে হত্যার হুমকী

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৪ জুলাই, ২০২২

বড়ভাই আব্দুল ওহাবকে হত্যার হুমকী প্রদান করে তাকে এক রকম গৃহবন্দী করে রেখেছে ছোটভাই মিনারুল ইসলাম।

পারিবারিক কলহের জের ধরে বড়ভাই আব্দুল ওহাবকে কুপিয়ে জখম করলে আব্দুল ওহাব গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলা তুলে নিতে অব্যাহত চাপ দিচ্ছে মিনারুল।

এমনই অভিযোগ করেছেন আব্দুল ওহাব। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীর হেমায়েতপুর গ্রামে। ওহাব ও মিনারুল ওই গ্রামের বুদুই বিশ্বাসের ছেলে।

আব্দুল ওহাব জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২৪/০৬/২২ ইং তারিখে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এঘটনায় গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা মিনারুলকে আটকের জন্য বাড়িতে অভিযান চালায়।

এসময় মিনারুলকে না পেলেও তার বাড়ি থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিনারুলের বিরুদ্ধে গাংনী থানায় আরো একটি মামলা হয়।

আব্দুল ওহাব আরো জানান, মামলা করার পর আরো বেপরোয়া হয়ে উঠে মিনারুল। এ মামলা তুলে নেয়ার জন্য অব্যাহত হুমকী প্রদান করছে।

ইতোমধ্যে এক বিঘা মরিচ ক্ষেতসহ পাট ক্ষেত কেটে দিয়েছে। ভায়ের হত্যার হুমকীতে মাঠের ফসল ঘরে তুলতে পারছেন না বলে জানান তিনি। একই সাথে পুলিশ বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন মিনারুলকে গ্রেপ্তারের জন্য।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মিনারুলকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। অনতি বিলম্বে গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category