• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সকল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের ওকি নিনোসাকা হলে এ আয়োজন করা হয়।

সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, বর্তমান সময়ে কোমলমতি শিক্ষার্থীরা মাদক, অনলাইন জুয়া এবং অসচেতনতার কারণে বিভিন্ন ঝুঁকির মধ্যে রয়েছে। এগুলো থেকে রক্ষা পেতে হলে শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসাথে কাজ করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং জীবনের মূল্য বুঝতে পারলেই আত্মহত্যার মতো ঘটনা রোধ করা সম্ভব।
এছাড়াও সভায় শিক্ষার্থীসহ অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের মাদকের কুফল, অনলাইন জুয়ার ভয়াবহতা, সড়কে চলাচলে সতর্কতা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category