• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে মাদকসেবীর ১০ দিনের কারাদণ্ড

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
গাংনীতে মাদকসেবীর ১০ দিনের কারাদণ্ড
গাংনীতে মাদকসেবীর ১০ দিনের কারাদণ্ড

মাদক সেবনের অপরাধে মেহেরপুরের গাংনীতে রায়হান নামের এক জনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাতে মহিষাখোলার দক্ষিণ তেতুলবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই দণ্ড দেওয়া হয়। দ‌ণ্ডিত রায়হান ওই গ্রামের আলেহিম হোসেনের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, মাদক সেবনের সময় গাংনী থানা পুলিশের এসআই অংকুশসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রায়হানকে আটক করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় রায়হানকে দোষী সাব্যস্ত করে ১০ দিনের কারাদণ্ড এবং এক শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে রায়হানকে গাংনী থানা পুলিশের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category