• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে মাদকবহনকারী ও পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষে দুই পুলিশ আহত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩১ মে, ২০২৩
গাংনীতে মাদকবহনকারী ও পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষে দুই পুলিশ আহত
গাংনীতে মাদকবহনকারী ও পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষে দুই পুলিশ আহত

মেহেরপুরের গাংনীতে মাদকপাচারকারীদের ধরতে গিয়ে মোটরসাইকেলের সংঘর্ষে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাদকবহন করা মোটরসাইকলেসহ ১৪৬ বোতল ফেন্সিডিল। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বেলা ৩টার দিকে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে মাদকবহনকারীদের থামনোর চেষ্টা করে। এসময় মাদকবহনকারীরা তাদের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশও মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। ভাঙ্গাচোরা রাস্তা হওয়ায় মাদককারবারীদের মোটরসাইকেলের সাথে পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুটি মোটর সাইকেল সড়কে পড়ে যায়। এসময় মোটরসাইকেল ও ফেন্সিডিল ফেলে মাদককারবারীরা পালিয়ে যায়। গুরুতর আহত হয় তানভীর ও তোহিদ নামের দুই পুলিশ সদস্য। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এরমধ্যে কনস্টেবল তানভীর হোসেনের অবস্থা আশংকাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category