• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে ভোক্তা অধিকারের অ‌ভিযান

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২
গাংনীতে ভোক্তা অধিকারের অ‌ভিযান
গাংনীতে ভোক্তা অধিকারের অ‌ভিযান

কৃত্রিম সংকট সৃষ্টিকারী অবৈধভাবে চিনি মজুদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার (২ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাংনী উপজেলার সাহারবাটি বাজারে দুটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চিনিসহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে পণ্য যাচাই বাছাই করা হয়। এসময় সাহারবাটি বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্সে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স ফেরদৌস স্টোরকে চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এ প্রতিষ্ঠান থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্যগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দল। এছাড়াও ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এবং সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category