• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত-১২

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত-১২
গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত-১২

মেহেরপুরের গাংনীতে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই এলাকার রামনগর পশ্চিম পাড়ার মো জিনারুল ইসলাম, সেন্টু মিয়া, আরিফুল ইসলাম, জিহাদ আলী, আবু হুরাই, আলিফ হোসেন, মহির উদ্দিন একই এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী মেহেরনিগা, মুন্নাতের স্ত্রী হামিদা খাতুনসহ আরো দুই জন।

স্থানীয় ইউপি সদস‍্য আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ প্রায় বারো জনকে কুকুরে কামড় দিয়েছে। গত সপ্তাহতেও তিনজনকে কামড় দিয়েছে। দুটি কুকুর এক সাথে লোকজনের উপর ঝাপিয়ে পড়েছিল। একপর্যায়ে এলাকায় আতঙ্ক বিরাজ করে। স্থানীয়রা পরে একত্রিত হয়ে কুকুর দুটিকে পিটিয়ে মেরে ফেলেছে। আহতরা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান জানান, কুকুরে কামড়ানোর খবর পেয়ে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসককে অবগত করা হয়েছিলো। এবং হাসপাতালে কুকুরে কামড়ানো রোগীর জন্য ভ্যাক্সিন মজুদ রয়েছে রোগী আসলে যেনো চিকিৎসা নিশ্চিত করা হয়। তবে সন্ধ্যা পর্যন্ত কোন রোগী হাসপাতালে আসেনি। তিনি আরো জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের পর্যাপ্ত ভ্যাক্সিন মজুদ রয়েছে। কুকুরে কামড় দিলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category