• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১০ টার দিকে নিজ জমিতে সেচ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়। শওকত আলী ওই গ্রামের ভিটাপাড়ার মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শওকত আলি নিজ জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে যান। সেখানে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি তোলার সময় অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুতায়িত হন। আশপাশের কৃষক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category