• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে মুকুলের পথসভা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
গাংনীতে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে মুকুলের পথসভা
গাংনীতে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে মুকুলের পথসভা

বিএনপি-জামায়াতকে সতর্ক করে গাংনী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল বলেছেন, কোনভাবেই কেউ নাশকতার অপচেষ্টা করবেন না।

দেশের মানুষ আপনাদের জ্বালাও পোড়াও কর্মকান্ড নিয়ে দুশ্চিন্তায় থাকে। ঢাকায় মহাসমাবেশের নামে আপনারা প্রমাণ করলেন আগুন সন্ত্রাস ছাড়া আপনারা আর কিছুই বোঝেন না।

শেখ হাসিনা দেশকে যখন উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছেন তখনও তারা ধ্বংসযজ্ঞে মত্ত। উন্নয়নের বাংলাদেশে তাদের কোন নাশকতায় ছাড় দেওয়া হবে না। যেখানেই বিএনপি-জামায়াতের নাশকতা সেখানেই প্রতিরোধ করতে তাই নেতাকর্মীদের নির্দেশ দিলেন তিনি।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে গাংনী থানা সড়কে পথ সভায় উপরোক্ত কথাগুলো বলেন মোখলেছুর রহমান মুকুল।

পথ সভায় মোখলেছুর রহমান মুকুল আরও বলেন, দেশের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। আওয়ামী লীগ সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনা চট্রগ্রামে পাতাল সড়ক উদ্বোধন করেছেন। যা দেশের জন্য অত্যান্ত গৌরবের। তাছাড়া পারমাণবিক ক্লাবে অন্তর্ভুক্তি, ঢাকার মেট্রোরেলসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশের লক্ষ্যে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। এই উন্নয়ন ধারা ধরে রাখতেই আগামি নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল বারি, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, উপজেলা যুবলীগ সহ সভাপতি নবীরুদ্দীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগ সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক মোহন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবির হামজা ও ছাত্রনেতা ঝন্টুসহ নেতৃবৃন্দ।

পথসভা শেষে শহরের বিভিন্ন সড়কের মোটর সাইকেল শোভাযাত্রা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category