• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে বাজার মনিটরিং অভিযানে জরিমানা আদায়

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
গাংনীতে বাজার মনিটরিং অভিযানে জরিমানা আদায়
গাংনীতে বাজার মনিটরিং অভিযানে জরিমানা আদায়

আসন্ন রমজান মাসকে সামনে রেখে গাংনীতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নির্ধারিত মূল্য তালিকা সঠিক না থাকায় এক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে কাঁচাবাজারসহ বিভিন্ন দোকানে এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

রমজানেও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের নেতৃত্বে বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জুরাইস ইসলাম, গাংনী থানা পুলিশের উপপরিদর্শক মাসুদুর রহমানসহ পুলিশের একটি টীম। পরিদর্শনকালে মরিচ, পেঁয়াজ, সবজি, চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়। মূল্য তালিকা সঠিক না থাকায় শেখ ভান্ডারের সত্বাধীকারী রওশ কবি মন্টুকে ভোক্তা অধিকার আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাজার স্থিতিশীল রাখতে এই বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category