• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
গাংনীতে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু
গাংনীতে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরের ধান নিতে গিয়ে পৃথক দুটি স্থানে বজ্রঘাতে এক নারী নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি চলাকালে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন রায়পুর গ্রামের সৌদি প্রবাসী কিয়ামুদ্দিন এর স্ত্রী রিতা খাতুন। আহত নারী সাহারবাটি গ্রামের বাবলুর স্ত্রী ফাতেমা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠ থেকে বোরো ধান কেটে গাড়িতে করে বাড়ি আনা হচ্ছিল। রিতা খাতুন ওই গাড়ির পিছে পিছে বাড়ি আসছিলেন। বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে নিয়ে আসে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে সাহারবাটি গ্রামের বাবলুর স্ত্রী ফাতেমা খাতুন বাড়ির টিউবয়েলে পানি তুলতে গিয়েছিলেন। বজ্রপাতে গুরুতর আহত হলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম।
এদিকে গাংনী হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম রিতার মৃত্যু নিশ্চিত করলে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category