• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে বজ্রপাতে ২ জন নিহত, আহত-২

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

মেহেরপুরের গাংনীতে  মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। একই সাথে আহত হয়েছেন আরো দুই জন।

বৃহষ্পতিবার দুপুরে উপজেলার হাড়াভাঙ্গা ও কাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতরা হচ্ছেন- গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪০)। আহতরা হলেন-ব্রজপুর

গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন।

চেয়ারম্যান আলম হুসাইন জানান, দুপুরের দিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় হাড়াভাঙ্গা
মাঠে আকরাম হোসেন ও হাউস আলী এবং কাজিপুর মুন্সিপাড়ায় জাহাঙ্গীর আলম ও
মুন্নাফ আলী কৃষি কাজ করছিলেন।

হঠাৎ বজ্রপাত হলে চারজন আহত হন। গুরুতর আহত আকরাম হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও জাহাঙ্গীর আলমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু ঘটে। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category