• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১০ জুন, ২০২৬
গাংনীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
গাংনীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন বাওট সোলায়মানী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও মটমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর বড় ছেলে।

খেলা শুরু হওয়ার আগের তোলা ছবি

খেলা শুরু হওয়ার আগের তোলা ছবি

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খোলা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলো। এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলী হোসেনসহ তার কয়েকজন বন্ধু বাড়ির পাশের খোলা মাঠে ফুটবল খেলছিল। একপর্যায়ে বৃষ্টি শুরু হয় তার মধ্যেও তারা খেলায় ব্যস্ত ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় আলী হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে স্কুল শিক্ষার্থী আলী হোসেন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। আসলে এ ধরণের মৃত্যু খুবই দুঃখজনক। এসময় জেলা প্রশাসকের নির্দেশনায় নিহতের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এবছরে বৃষ্টি হলেই বজ্রপাতের ঘটনা ঘটছে। তবে এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। যে কোন ঝড় বৃষ্টিতে অবশ্যই নিরাপদ আশ্রয়ে অবস্থান করা উচিৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category