• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

মেহেরপুরের গাংনীতে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া  মহাফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক এমএ খালেক।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

এসময় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মহিলা বিষয়ক কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া পরিচালানা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category