• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে গাংনীতে পূজা মন্ডপের  নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মেহেরপুরে পিআইডি’র সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন রাজধানীর আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি মেহেরপুরে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাইকেলের পৃথক লেনের তৈরির আহবান মুজিবনগরে আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন
গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতমুলক অফসাইডের সিদ্ধান্তকে কেন্দ্র করে লাঞ্ছিত করাসহ মারধরের অভিযোগে মানববন্ধন করেছেন ভোমরদহ গ্রামবাসী। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঁদপুর আদর্শ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অফসাইড না দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। অফসাইডে গোল হওয়ার পর রেফারিকে বিষয়টি জানানো হলেও তিনি কর্ণপাত করেননি। বরং এ ঘটনাকে কেন্দ্র করে উষ্কানী দিয়ে মাঠে উত্তেজনা ছড়িয়ে দেয়। একপর্যায়ে ভোমরদহের খেলোয়াড়দের ওপর হামলা ও তাদের লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই রেফারি বাঁশি বাজিয়ে খেলা শেষ করেন। পরে কোনো পুরস্কার না দিয়েই ভোমরদহের খেলোয়াড়দের মাঠ ছাড়তে বাধ্য করা হয়। ফাইনালে উঠতে ভোমরদহ গ্রামবাসীর প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে সেই ক্ষতিপুরণ কে দেবে।

মানববন্ধন থেকে চাঁদপুর আদর্শ ক্লাবের নিবন্ধন বাতিল, ভোমরদহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করা এবং পুনরায় ফাইনাল খেলার আয়োজনসহ একাধিক দাবি জানানো হয়।

মানববন্ধনে মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, এলাকাবাসীর পক্ষে সোহেল রানা, মিঠুন, রিপন, কল্লোল, বখতিয়ার, আশরাফুল, আল মামুন, নাজমুল, শুভ, তৌফিক, সাকিব ও সালমানসহ এলাকার প্রায় দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে গাংনীর চাঁদপুর ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া একাদশ ও ভোমরদহ আনসার-ভিডিপি ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলাকে কেন্দ্র করেই এ বিরোধের সূত্রপাত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category