• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া গ্রামে পানিতে ডুবে আসমাউল হোসেন (১৫) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গোসল করার এক পর্যায়ে মৃত্যুর ঘটনাটি ঘটে। আসমাউল শিশিরপাড়া গ্রামের আনারুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, আসমাউল স্থানীয় একটি কাঠের দোকানে কাঠমিস্ত্রির কাজের প্রশিক্ষণ নিচ্ছিল। প্রতিদিনের মত সে কয়েকজন ছেলের সাথে পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ডাঙ্গায় ওঠার সময় হঠাৎ পা পিছলে পানিতে তলিয়ে যায়। তার সাথের ছেলেরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, মৃত্যুর ঘটনাটি তিনি জানেন এবং ঘটনাস্থলে খোঁজ খবর নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category