• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
গাংনীতে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাংনীতে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনীতে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাহাঙ্গীর আলম।

গাংনী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথী উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট বীজ চাষ ও পাট পচানোর বিষয়ে চাষীদেরকে অবগত করেন। এছাড়াও চাষিদের নানা সমস্যার কথা শুনে তার প্রয়োজনীয় পরামর্শ দেন। এসময় মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এএকএম হারুনর রশীদ, গাংনী উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রামের ৬০ জন পাটচাষী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category