• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে পাখিভ্যান উল্টে ব্যবসায়ী নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
গাংনীতে পাখিভ্যান উল্টে ব্যবসায়ী নিহত
গাংনীতে পাখিভ্যান উল্টে ব্যবসায়ী নিহত

চলন্ত পাখিভ্যান উল্টে তার নীচে চাপা পড়ে ইব্রাহিম জোয়ার্দার (৫০) নামের এক মুরগী ব্যবসায়ি নিহত হয়েছেন। একই সাথে আহত হয়েছেন পাখিভ্যান (ব্যাটারি চালিত) চালক ইসরাফিল হোসেন(২২)। শুক্রবার (১৪ অক্টোবর) ভোর ৫টার দিকে গাংনীর আড়পাড়া-বামন্দি রাস্তায় এ ঘটনাটি ঘটে। ইব্রাহিম জোয়ার্দার মেহেরপুরের গাংনীর ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের ইসমাইল জোয়ার্দারের ছেলে।
আহত ইসরাফিল হোসেন জানান, তিনি ও তার বাবা ইব্রাহিম জোয়ার্দার পাখিভ্যানে চড়ে মুরগী কেনার জন্য কড়ুইগাছির দিকে যাবার পথে পাখিভ্যান উল্টে যায়। এসময় দুজনই পাখিভ্যানের নীচে চাপা পড়ে। পথচারীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাবা ইব্রাহিম জোয়ার্দারের মৃত্যু হয়। আহত ছেলে ইসরাফিলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category