• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
গাংনীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার
গাংনীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা ক্যাম্পের সদস্যরা।

শনিবার (৭ ফেব্রুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে আতিয়ার ইসলামের বাড়ির সংলগ্ন একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, অস্ত্রগুলো কারা সেখানে রেখে গেছে এবং এর পেছনে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category