• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
গাংনীতে পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
গাংনীতে পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

গাংনীতে পঞ্চাশোর্ধ এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মহাবুল হক (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী সুবিচার চেয়ে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী সুত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর মেহেরপুরে গাংনী উপজেলার জালশুকা গ্রামে নিজ বাড়ির ঘরে অবস্থান করছিলেন ওই নারী। এসময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না। তার দিনমজুর স্বামী গিয়েছিলেন কাজে আর ছেলে প্রবাসে।

ফলে বেশিরভাগ সময় ওই নারী একই বাড়িতে অবস্থান করেন। এ সুযোগে তার ঘরের মধ্যে প্রবেশ করে মহাবুল। আকস্মিক মহাবুলকে দেখে বিব্রতবোধ করে তাকে চলে যেতে বলেন। তবে সুযোগ সন্ধানী মহাবুল তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে।

এক পর্যায়ে ওই নারী চিৎকার দিলে মহাবুল তাকে মারধর শুরু করে। চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় মহাবুল। পালিয়ে যাওয়ার সময় মহাবুলের পরনের লুঙ্গি এবং একটি মোবাইল ফোন ফেলে যায়। গ্রামের লোকজন উপস্থিত হয়ে ওই নারীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসা নেওয়ার পর তিনি পরবর্তীতে মেহেরপুরের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে গাংনী থানাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত মহাবুলের কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category