• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে নিজ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
গাংনীতে নিজ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
গাংনীতে নিজ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনীর হোগলবাড়িয়া উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে আবু বকর (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি টীম আবু বকরের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, লেবু ব্যবসায়ি বিপত্নীক আবু বকর একাই নিজ বাড়িতে বসবাস করতেন। তার বড় ছেলে জিয়াউর রহমান একজন পুলিশ অফিসার। ছোট ছেলে রতন প্রবাসী। প্রতিবেশীদের সাথে সর্বশেষ দেখা হয় গত মঙ্গলবার। তার পর আর কেউ আবু বকরকে দেখেনি। আজ ওই বাড়ি থেকে বিকট গন্ধ ভেসে আসছিল। গন্ধ পেয়ে প্রতিবেশীরা সকলেই গিয়ে দেখতে পান আবু বকরের মরদেহ তার খাটের উপর পড়ে আছে। সেই সাথে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে স্থানীয় কুমারীডাঙ্গা ক্যাম্প পুলিশের এসআই সহিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসআই সহিবুর রহমান জানান, মরদেহের প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে। আবু বকরের ছেলে মেয়েদের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category