• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে নতুন ইউএনও’র যোগদান 

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩
গাংনীতে নতুন ইউএনও যোগদান 
গাংনীতে নতুন ইউএনও যোগদান 

মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সাজিয়া সিদ্দিকা সেতু। সোমবার (২০ মার্চ) বিকেলে ভারপ্রাপ্ত ইউএনও রনী খাতুন তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।

জানা গেছে, সাজিয়া সিদ্দিকা সেতু ৩৪তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। পরবর্তীতে ঢাকায় এনজিও বিষয়ক ব্যুরোতে বদলি হন। সেখান থেকে ইউএনও হিসেবে বদলি হয় গাংনীতে।

সোমবার বিকেলে তিঁনি গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী ভারপ্রাপ্ত ইউএনও রনী খাতুন। কর্মকালীন সময়ে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন নতুন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু।

এর আগে ইউএনও মৌসুমি খানম বদলির পর মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি রনী খাতুন গাংনীর ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্বল্পকালীন সময় দায়িত্ব পালনে জনগুরুত্বপূর্ণ কাজের মধ্য দিয়ে বেশ সুনাম অর্জন করেন রনী খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category