• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে নছিমন উল্টে চালক আজিজ নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
গাংনীতে নছিমন উল্টে চালক আজিজ নিহত
গাংনীতে নছিমন উল্টে চালক আজিজ নিহত

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান নছিমন উল্টে চালক আজিজ (৪২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে বামন্দী বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজ মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের খালেক মোল্লার ছেলে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে জেলার গাংনী উপজেলার বামন্দী জামান ফিলিং ষ্টেশনের সামনে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ সকালে নছিমন চালক আজিজ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। সড়কটি সংস্কার পর্যায়ে থাকায় বিভিন্ন স্থানে উচু নিচু বাক রয়েছে। দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় বামন্দী বাজারের অদুরে ফিলিং স্টেশনের কাছে আকস্মিক তিনি ছিটকে সড়কের পরে আছড়ে পড়েন। এতে সড়কের উপরেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category