• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২ মে, ২০২৬
গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার
গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শাকিল আহমেদ(২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে বামন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাকিল আহমেদ রামনগর গ্রামের বাগান পাড়ার মইদুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত ২ এপ্রিল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাদ্রাসায় কোরআন পড়া শেষ করে বাড়ি ফেরার পথে জোরপূর্বক পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা করে শাকিল আহমেদ। শিশুর আত্মচিৎকারে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটির মা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করেন। যার মামলা নং ৪, তারিখ ০২/০৪/২৬।

গাংনী থানার (ওসি তদন্ত) আল মামুন জানান, গেফতারকৃত শাকিলকে আদালতে সোর্পদ করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category