• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন
গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন

মেহেরপুরের গাংনীর নওদা মটমুড়া গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকান। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীর।

শনিবার(২০ জুন) দিবাগত গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা হার্ডওয়্যার ব্যবসায়ী বজলুর রহমান বকুলের দোকানে আগুন লাগিয়ে দেয়। তিনি নওদা মটমুড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

ভুক্তভোগী বজলুর রহমান বকুল জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। আজ রবিবার(২১ জুন) ভোরে স্থানীয়দের ফোন পেয়ে দোকানে এসে দেখেন ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, দোকানে প্রায় ৬০০ বস্তা সিমেন্টসহ বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সামগ্রী ছিল। আগুনে অন্তত ৮ লাখ টাকার মালামাল পুড়ে যায়। সব মিলিয়ে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি।

স্থানীয়রা বলেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও একজন ব্যবসায়ীর জীবিকার অবলম্বন এভাবে ধ্বংস করা অত্যন্ত নিন্দনীয়। তারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সংবাদ পেয়ে কুমারীডাঙ্গা ক্যাম্প পুলিশের একটি টিম টনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category