• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাংনীতে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

” রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে গাংনীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া অঞ্চলের উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক আব্দুল ওয়াদুদ, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা ও প্রভাষক রফিকুল আলম বকুল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হিসেবে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত সুলতানা সিমি। বির্তকে অংশগ্রহন করেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, ইবাদতখানা মাধ্যমিক বিদ্যালয় ও বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বির্তাকিক দল ২ দুই পর্বে অংশগ্রহণ করেন। দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য বিষয়েরে উপরেই পক্ষে বিপক্ষে তথ্য উপাত্ত, যুক্তি তর্কের মাধ্যমে চারটি দলের মধ্যে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ ফাইনালে উত্তীর্ণ হয়।একই স্থানে ফাইনালে পক্ষ দল সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ বিতর্ক দলকে পরাজিত করে বিপক্ষ দল জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম উভয় দলকে অভিনন্দন জানিয়ে দুই দলের মাঝে পুরষ্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category