• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
গাংনীতে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
গাংনীতে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে গাংনী মেসার্স সবুজ মেডিসিন কর্নার ও মেসার্স বজলু স্টোরে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিপনন ও সংরক্ষণের দায়ে মেসার্স সবুজ মেডিসিন কর্নার ৩০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মেসার্স বজলু স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ২০০৯সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় এসকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান। সহযোগিতায় ছিলেন র‌্যাব-১২ একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category