• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে দু‘টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
গাংনীতে দু‘টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
গাংনীতে দু‘টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় দুটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, সেমাই, কসমেটিকস ও হোটেলে তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫২ ধারা অনুসারে লাইসেন্স ব্যতিত গ্যাস ব্যবসা পরিচালনা করার কারণে সিরাজ সাইকেল স্টোরকে ১০ হাজার টাকা এবং ফ্রীজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয় করার জন্য ধারা ৪৩ অনুসারে সামাদ হোটেলকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ ছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান-সংরক্ষণ করা, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় করা জন্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য/ঔষধ ক্রয়-বিক্রয় করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category